জেলা

করোনা আক্রান্ত বিজেপি নেত্রীর সাহায্যে এগিয়ে আসলো রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা

করোনা আক্রান্ত বিজেপি নেত্রীর সাহায্যে এগিয়ে আসলো রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপির সভানেত্রী শাশ্বতী গোস্বামী সহ তার পরিবারে দুজনে করোনা আক্রান্তের হদিস মেলে। কিন্তু তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ছিলেন না কেউ। এরপর খবর দেওয়া হয় রেড ভলেন্টিয়ার্সের সদস্যদের।

রেড ভলেন্টিয়ার্সের তরফ থেকে দ্বীপশুভ্র সান্যাল এবং রেড ভলেন্টিয়ার্সের অন্যান্য সদস্যরা এসে বিজেপির সভানেত্রী সহ তার পরিবারের করোনা আক্রান্তদের অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আর রাজনৈতিক ভেদাভেদ ভুলে রেড ভলেন্টিয়ার্সরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে রেড ভলেয়ান্টিয়ার্সের সাফ কথা, “সাহায্যে আবার রাজনীতি কোথায়? আর করোনা আক্রান্তদের জাত-ধর্ম-বর্ণ হয়না।”

Related Articles

Back to top button