জেলা পুলিশের উদ্যোগে কোতুল পুর থানায় রক্তদান শিবির
বাঁকুড়া:করোনা আবহাওয়ায় জেলা পুলিশের উদ্যোগে কোতুল পুর থানায় রক্তদান শিবির। এক ফোঁটা রক্ত এর অভাবে মূমুর্ষূ রোগী কে মৃত্যুবরণ করতে হয়। হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের। এবার তাদের কথা চিন্তা করে এগিয়ে এলো বাঁকুড়া জেলার কোতুল পুর থানার পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও কোতুল পুর থানার আয়োজনে কোতুল পুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
এ দিনের রক্তদান শিবিরে ১০১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।পুলিশ কর্মী ও সাধারণ মানুষ এই রক্তদান শিবিরে অংশগ্রহন করেছিলেন। এই রক্তদান শিবির এর ফলে জেলায় রক্তের ঘাটতি অনেকটাই মিটবে বলে সকল শুভবুদ্ধিস্পন্ন মানুষ মনে করছেন।
এ দিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর রুরাল অ্যাডিশানাল এস. পি গণেশ বিশ্বাস, এস. ডি.পি. ও কুতুব উদ্দিন খান, কোতুল পুর থানার ভাপ্রাপ্ত আধিকারিক মানস চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধুমাত্র কোতুল পুর থানায় নয়,আগামী দিনে ধারাবাহিক ভাবে জেলার অন্যান্য থানাতেও এই রকম রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।



