জেলা

বেলডাঙায় খুনের অভিযোগে ইটভাটার নিরাপত্তারক্ষীকে আটক

 

 

বেলডাঙ্গা : বেলডাঙা থানার সারগাছি খিদিরপুরে দীপ ভাটার পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার এক মৃতদেহ। মৃত ব্যক্তির নাম আকবর আলী শেখ ( হিরু)। পিতা সাবের আলি সেখ।  বাড়ি বেলডাঙা থানার খিদিরপুর দহাকুলা গ্রামে।

মৃতব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, রোজ দিনের মতো গতকালও নিজের পাটের জমি নিরান এর কাজে মাঠে গিয়েছিল বৈকালে। কিন্তু গতকাল সন্ধ্যা হলেও ঠিক সময়ে বাড়ি না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে রাত্রি এগারোটা নাগাদ খিদিরপুরে ভাটার পার্শ্ববর্তী এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে আসে।এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কে বা কারা খুন করেছে তা এখনো জানা জায়নি। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভাটার নিরাপত্তা রক্ষীকে আটক করেছে বলে জানা যায়। নিরাপত্তা রক্ষীর নাম প্রকাশ প্রামাণিক । আকবর আলি সেখের স্ত্রী রোজিনা বিবি বলেন, ” আমার স্বামীকে খুন করা হয়েছে। এর বিচার চায়।এখন আমি চার মাসের গর্ভবতী, এবং এক মেয়ে আছে , বয়স চার বছর। কিভাবে সংসার চলবে সেই নিয়ে খুব চিন্তিত”।

Related Articles

Back to top button