জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ফের বিক্ষোভ।
জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ফের বিক্ষোভ। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গণের কভীড হাসপাতালে আজ সকালে রোগীর পরিজনেরদের গেটের বাইরে আ টকে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা। গেটের বাইরে তারা অব্যবস্থার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন।
তাদের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারছেন না। এদিকে, আজ থেকে নতুন নিয়ম বলবত হয়েছে। যার জেরে তাদেরকে গেটের ভেতরেই ঢুকতে দেওয়া হচ্ছেনা। অক্সিজেন সাপ্লাই বা অন্য হাসপাতালে রেফার করার ক্ষেত্রেও প্রবল সমস্যার সন্মুখীন হচ্ছেন তারা।
এদিকে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেনি। জণৈক এক রোগীর পরিজন জানান, সুস্থ মানুষকে ভর্তি করা হচ্ছে। কিন্তু, আর দেখা করা যাচ্ছে না। কুকুর, ছাগলের মত মানুষকে মেরে ফেলা হচ্ছে।
নানান অব্যবস্থার অভিযোগ তুলে এদিন রোগীর পরিজনেরা হাসপাতাল চত্ত্বরে তুমুল অশান্তিতে ফেটে পড়েন।


