বাগরাকোট অঞ্চলের চা-বাগানে ভাস্কর শিল্পী দের দৈনন্দিন জীবন বিপদগ্রস্ত
কোরোনা দ্বিতীয় ঢেউ আবহাওয়া কালে জলপাইগুড়ি জেলার বাগরাকোট অঞ্চলের চা-বাগানে ভাস্কর শিল্পী দের দৈনন্দিন জীবন বিপদগ্রস্ত হতে চলেছে ।
2020 থেকে 2021 এ দুটি বছর তারা সংসার কিভাবে চালিয়ে আসছেন তা ভাবতেও অবাক লাগছে ।
সরকারি কোনো সাহায্যের আশ্বাসও পাননি । এই অবস্থায় ভাস্কর শিল্পী থেকে নিয়ে সহযোগী শিল্পীদের অবস্থা খুব করুন ।
এই কাজের বরাত এই সমাজের সংস্থা অথবা বিভিন্ন রাজনৈতিক দল মূর্তি তৈরি করার জন্য অর্ডার দিয়েছিল ।
সেই কাজ গুলো সম্পূর্ণ হওয়া সত্ত্বেও ফাইনাল বিল পেমেন্ট এবং মূর্তি নিয়ে যাওয়ার বিষয় থেকে অনেকটাই সামাজিক দূরত্ব বজায় রেখেছে অর্ডার প্রদান করা মানুষজন ।
এমন অবস্থায় ভাস্কর শিল্পীরা ভাস্করী কাজ কে বাদ দিয়ে অন্য কোন কাজে নিজেকে নিযুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
কারণ যে সমস্ত মূর্তিগুলো তৈরি হয় আগাছা জন্মে গেছে , সেই মূর্তিগুলোকে নিয়ে যাবার জন্য মানুষরা আজ আমাদের কাছ থেকে শারীরিক দূরত্ব বজায় রেখেছেন ।
এই ভাস্কর শিল্পীরা চা বাগানের অত্যন্ত গরীব শিল্পী ।।ভাস্কর শিল্পী আমির সুন্দাস এই গলায় বলেছেন যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের এই কাজ বন্ধ করে দিতে হবে , কারণ আমাদের কাজের বরাদ্দ এই সমাজের রাজনৈতিক দল ও সেবা সংস্থান রাই বরাত দিয়ে থাকেন ।আজ এই করোনাকালে তারাও আমাদের সাথে দূরত্ব বজায় রেখেছেন
সুতরাং সংসার চালানো কঠিন হয়ে উঠেছে । জানিনা আগামী তে কি হতে চলেছে ।।



