ছেলে বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক বৃদ্ধা
রানা বৈদ্য সাঁইথিয়া:ছেলে বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটে সাঁইথিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজী পল্লীর সত্যজিৎ রায় সরনীতে।ওই বৃদ্ধা জয়ন্তী দত্তর অভিযোগ বাড়িতে বৌমা আমার সাথে অশান্তি করে।
আমার নামে মিথ্যা অভিযোগ করে।এর পর ছেলে কার্তিক দত্ত আমাকে মারধর করে।দিন পনেরো আগে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়।এর পর আমি পাড়ার একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম।
আশ্রয় নেওয়া বাড়ির গৃহবধূ বেবি গড়াই বলে পারিবারিক অশান্তি ওদের অনেক দিনের।ওই বৃদ্ধা আমার বাড়িতে আশ্রয় নিতে আসলে আমি প্রথমে না করে দিই।এর পর লোকজনের কথায় থাকতে দিই।গতকাল রাত ১১টার পর বাড়ি থেকে বের হয়ে যায়।পর আমি পাশের বাড়ির একজনকে সাথে নিয়ে খোঁজাখুঁজি শুরু করি।
বেশ কিছুক্ষণ পর বাড়ির কাছেই থাকা কুয়োতে উনি পড়ে আছেন।এর পর লোকজনকে ডাকাডাকি করি। উদ্ধার করা হয় ওই বৃদ্ধাকে।উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আমরা।স্থানীয় গৃহবধূ কাজল চন্দ্র বলেন,ওই বৃদ্ধার ছেলে আগেই বাড়িঘর নিজের নামে লিখিয়ে নিয়েছিল।মাঝে মাঝে মারধর করতো।এর পর গত ১৫ দিন আগে ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে।
আশ্রয় নেই পাড়ারই একটি বাড়িতে।আমরা চাই ওই বৃদ্ধাকে তার নিজের বাড়ি বৃদ্ধার নামে লিখে দেওয়া হোক।এবং ভালো ভাবে ওই বৃদ্ধাকে তার বাড়িতে থাকতে দেওয়া হোক।সাঁইথিয়া পুরসভার প্রশাসক বিপ্লব দত্ত বলেন,আমি বিষয়টি জানতে পারলাম।আমি খোঁজ খবর নিচ্ছি যদি কোনো সমস্যা থাকে আমি বিষয়টি মিটিয়ে দেবো।এবং আমি ওই বৃদ্ধার পাশে দাঁড়াবো।



