জেলা
ভ্যাকসিন নিয়ে সোজনপোষণ হচ্ছে অভিযোগ জলপাইগুড়ি পৌরসভায়
ভ্যাকসিন নিয়ে সোজনপোষণ হচ্ছে জলপাইগুড়ি পৌরসভায়। একজিকিউটিভ অফিসার বীজয় কুমার রায়কে সারক লিপি দিল বামপন্থী কোডিনেটররা।
বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার বামপন্থী কোডিনেটররা একজিকিউটিভ অফিসার বীজয় রায়ের কাছে দাবি রাখেন ভ্যাকসিন নিয়ে পৌরসভায় রাজনৈতিক সজোনপোষণ হচ্ছে।বিরোধী ওয়ার্ডগুলোতে কোভিদ সংক্রান্ত পৌর পরিসেবা দেবার ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।
করোনা বিধিনিষেধের কারণে অনেক মানুষ রোজগার হীন হয়ে পড়েছে।তাই তাদের খাদ্য সামগ্রী দেবার দাবি রাখা হয় আজকের এই সারক লিপিতে।প্রদীপ দে,দুর্বা ব্যানাজী সহ অন্যান্য বামপন্থী কোডিনেটর রা আজ এখানে উপস্থিত ছিলেন।যদিও বীজয় কুমার রায় এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।



