অ্যাম্বুলেন্সের অভাবে যখন কাতরাচ্ছে মানুষ, তখন মেদিনীপুরে নষ্ট হতে বসেছে “জীবন সাথী
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মহামারী করোনা রাগ হয়ে, অ্যাম্বুলেন্সের জন্য যখন কাতরাচ্ছে মানুষ ঠিক তখনই উল্টোচিত্র ধরা পরল মেদিনীপুরে। সংসদ কোথায় পাওয়া জীবনের সাথীর এই অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন থেকেই পরিচর্যার অভাবে পড়ে পড়ে কার্যত নষ্ট হতে বসেছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলডাঙা থানার অন্তর্গত ব্যাঙদা গ্রামের।
এলাকার স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, বিগত দুই বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে এই “জীবন সাথী” র অ্যাম্বুলেন্সটি। রাজ্যসভার সংসদ কোটার টাকায় কেনা হয়েছিল এই অ্যাম্বুলেন্সটি। তারপর সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় একটি শাসকদলের ঘনিষ্ঠ ক্লাব কে।
উল্টোদিকে ক্লাবের সদস্যদের দাবি, রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের খরচ করত না এটি চালিয়ে তাই এটিকের চালানো সম্ভব হয়নি। সেজন্যই মানুষের উপকারে লাগা এই অ্যাম্বুলেন্সটি এখন ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে।
প্রসঙ্গত ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় গ্রামে গ্রামে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার জন্য “জীবন সাথী” নামে একটি প্রকল্প উদ্বোধন করা হয়। সেই সময় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায় এর তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়।
স্থানীয় ক্লাবের সম্পাদক তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা উৎপল মহাপাত্র জানান, বেশ কিছুদিন ধরেই অ্যাম্বুলেন্সটি পড়ে রয়েছে। সেই সঙ্গে তিনি আরো দাবি করেন এই আম্বুলান্স এর চালক বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি দাবা করত এবং বেশি খরচ চাওয়ায় অ্যাম্বুলেন্সটি চালানো সম্ভব হয়ে ওঠেনি।



