জেলা

জলপাইগুড়িতে চালু হতে চলেছে মহিলাদের জন্য আলাদা কোভিড হাসপাতাল

জলপাইগুড়িতে চালু হতে চলেছে মহিলাদের জন্য আলাদা কোভিড হাসপাতাল।

জলপাইগুড়িতে বিশ্ববঙ্গ ক্রিড়াঙ্গনে কোভিড হাসপাতাল তৈরী করা হয়েছিল আগেই। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে,এই হাসপাতালে ক্রমশ রোগীর চাপ বাড়ছে।

তাই আরও একটি কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয় এবং ঠিক করা হয় সেটি শুধুমাত্র করোনা আক্রান্ত মহিলাদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। জলপাইগুড়ির টিবি হাসপাতাল পাড়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টোদিকে রাত্রি নিবাসে তৈরি হয়েছে এই মহিলা কোভিড হাসপাতাল।

শনিবার বা সোমবার হাসপাতালটি চালু হতে পারে।হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, আপাতত ১৫০টি শয্যা থাকছে এখানে।প্রতিটি শয্যার সঙ্গে থাকছে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা।

 

 

Related Articles

Back to top button