জেলা
কেশপুরে যুবককে উদ্ধারের দাবিতে অবরোধ স্থানীয়দের

শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলের গোয়ালারা এলাকায় এক যুবকের উদ্ধারের দাবিতে অবরোধ স্থানীয়দের।
বিশেষ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই যুবক স্থানীয় একজনের বাড়িতে প্রবেশ করেছিল কোনো এক কারণে, তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ যুবকের পরিবারের।
স্থানীয়দের অভিযোগ ওই যুবককে আটকে রাখা হয়েছে অথবা তার উপর কোন ঘটনা ঘটানো হয়েছে। তাই এদিন সকালে সেই যুবককে উদ্ধারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ, অন্যদিকে গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।



