জেলা

হিঙ্গলগঞ্জে ঘুর্ণীঝড় ও জলোচ্ছ্বাস বিদ্ধস্থ মানুষের পাশে উত্তর হাবড়া সেবা সংঘ।

আশিস কুমার ঘোষ ঃ উত্তর ২৪ পরগণার হাবড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর হাবড়া সেবা সংঘ করোনার অতিমারীতে শুরু থেকেই সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছে।

স্থানীয় লোকজনের মধ্যে করোনা রোগীদের করোনা পরীক্ষা, অক্সিজেনের ব্যবস্থা, এবং ভ্যাকসিনের জোগাড় করতে এলাকায় মানুষ কে সর্বদা সহযোগিতা করে আসছে। ইতিমধ্যে ইয়াসে হ্মতিগ্ৰস্থ হিঙ্গলগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে এই সংস্থার সদস্যরা শনিবার খাদ্যসামগ্ৰী ও ঔষধপত্র নিয়ে পৌঁছে গেলেন দুর্গত এলাকায়।

সংস্থার পহ্মে অলোক সরকার ও পার্থ বিশ্বাসের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ওই দুর্গত এলাকায় ২৫৭ টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্থানীয় পঞ্চায়েত সংস্থার সদস্যদের সহযোগিতা করেন।

Related Articles

Back to top button