আমরা কজন’ও ‘পিজেএস মিশন’ এর উদ্যাগে ত্রান বিতরন

লিটন রাকিব,ক্যানিং:দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার শেখপাড়ায় ‘আমরা কজন ও পিজেএস মিশন’ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ইয়াস পরবর্তী মানুষেদের মধ্যে। এদিন ২৫০ জনের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চাল,ডাল, আলু, সোয়াবিন, সাবান, ত্রিপল ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মুক্তার শেখ, পূর্তের কর্মদক্ষ হাকিম মিদ্দে ও সারেঙ্গাবাদ পঞ্চায়েত প্রধান ইচ্ছা উদ্দিন সরদার, অঞ্চল সভাপতি হাজী শওকাত শেখ, জীবনতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, রাজু সেখ ও পিজেএস মিশনের সম্পাদক ফাহাদ বিন শেখ ও প্রশান্ত কুমার জানা প্রমুখ।
এলাকার দুস্থ,অসহায় মানুষের জন্য কিছুদিন কমিউনিটি কিচেনেরও ব্যবস্থা করা হয়। স্বয়ং বিধায়ক সাহেবের হাত দিয়েই এই খাদ্য বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।



