জেলা
চা বাগানের শ্রমিকদের পাশে জলপাইগুড়ি গ্রীন ভ্যালির সংস্থা
জলপাইগুড়িতে প্রাক্তনীরা এগিয়ে এলেন শহরের বিভিন্ন দুষ্ট মানুষ সহ চা বাগানের শ্রমিকদের পাশে। সহযোগিতায় জলপাইগুড়ি গ্রীন ভ্যালির সংস্থা। রবিবার জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় এর পশ্চিম এলাকায় বেশ কিছু দুস্থ চা বাগানের শ্রমিক পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেন উদ্যোক্তারা।
পাশাপাশি এদিন বেশকিছু সাংবাদিকদের হাতে করোনা কিট তুলে দেন ১৯৯৩ এবং ১৯৯৫ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক জলপাইগুড়ি এফডিআই স্কুলের প্রাক্তনীরা।
এই পরিষেবা দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রীন জলপাইগুড়ি ভ্যালি সংস্থা। এই সংস্থা আরও জানান মানুষ যদি আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবে তারা এ ধরনের কাজ আরো করতে পারবেন।



