জেলা

বিজেপি মহিলা কার্যকর তাদের ধর্ষণ করে খুন করার হুমকি দিয়ে লিফলেট ছড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য খড়্গপুরে

 

বিজেপি মহিলা কার্যকর তাদের ধর্ষণ করে খুন করার হুমকি দিয়ে লিফলেট ছড়ানোকে কেন্দ্র করে চাঞ্চল্য খড়্গপুরে

 

শান্তনু পান:পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের বড়কলা অঞ্চলের যফলায় প্রকাশ্যে বিজেপির মহিলা কার্যকর্তাদের ধর্ষণ খুন করার হুমকি দিয়ে লিফলেট ছড়ানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরূদ্ধে।

 

সোমবার সেই লিফলেট সমেত খড়্গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করলো জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির র জেলার সহ সভাপতি অরূপ দাস জানান, নির্বাচনের ফলাফলের পর এভাবে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি, মারধর, খুন করে বিরোধীশুন্য করতে চাইছে শাসকদল।

 

অবিলম্বে ঐ ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

 

প্রসঙ্গত দিন কয়েক আগে কেশপুরে লিফলেট দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বয়কটের অভিযোগ উঠেছিল শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় এই ধরনের লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

Related Articles

Back to top button