কেশপুরের “দুয়ারে ত্রাণ” শিবির পরিদর্শনে খোদ জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা

শান্তনু পান, কেশপুর:- সোমবার বেলা ১১.৩০ নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দুটি দুয়ারে ত্রাণ শিবির পরিদর্শন করলেন খোদ জেলাশাসক রেশমি কমল।
এই দিন কেশপুর ব্লকের ১০ নং অঞ্চলের অন্তর্গত কেশপুর লক্ষীনারায়ন উচ্চ বিদ্যালয়ে দুয়ারে ত্রাণ শিবির এবং ৪ নম্বর অঞ্চলের নেড়াদেউলে দুয়ারের ত্রাণ শিবির পরিদর্শন করলেন জেলাশাসক রেশমি কমল সহ প্রশাসনিক আধিকারিকেরা।
প্রসঙ্গত গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র উপকূলবর্তী জেলা সহ পার্শ্ববর্তী জেলায়, আর সেই জন্যই মুখ্যমন্ত্রী জানান প্রত্যেক এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের ফরম জমা নেওয়ার কাজ দুয়ারে ত্রাণ নামাক প্রকল্পের মধ্যে দিয়েই করতে হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই রাজ্যের প্রত্যেকটি জেলার প্রতিটি বিধানসভার অন্তর্গত অঞ্চলে অঞ্চলে এই দুয়ারে ত্রাণ এর ফরম ফিলাপ চলছে। আরে সেই কর্মসূচি খতিয়ে দেখতে কেশপুরের দুয়ারে ত্রাণ শিবির কর্মসূচিতে পৌঁছলেন জেলাশাসক।


