জেলা

পুরসভার আধিকারিকদের সাথে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়

রানা বৈদ্য ,সাঁইথিয়া:তৃতীয় দফার সম্ভাব্য করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সাঁইথিয়া পুরসভার আধিকারিকদের সাথে বৈঠক করলেন সাংসদ শতাব্দী রায়।করোনা মোকাবিলার পাশাপাশি এদিন সাঁইথিয়া বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা করা হয়।

এদিন সকাল ১১টা নাগাদ সাঁইথিয়া পুরসভায় এসে পৌঁছান শতাব্দী রায়।আসার পর সোজা চলে যায় বৈঠক রুমে।ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য কাজীকামাল হোসেন,দেবাশিষ দাস, পিনাকীলাল দত্ত, দেবাশীষ সাহা, মানস সিংহ,সাধন দাস প্রমুখ।

বৈঠক শেষে শতাব্দী রায় বলেন,তৃতীয় দফার সম্ভাব্য করোনা পরিস্থিতি কি ভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে আলোচনা করা তৃতীয় দফায় বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।এই সব বিষয় গুলো কি ভাবে আমরা মোকাবিলা করবো সেই বিষয় গুলো নিয়েই আলোচনা করা হয়।

Related Articles

Back to top button