জেলা

চরম দুর্দিনে বাস চালক সহ বাস কর্মীরা।

 

সংবাদদাতা, বাঁকুড়া:দীর্ঘদিন ধরে চলছে করোনা মহামারীর আতঙ্ক। করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও সেটা ক্রমবর্ধমান। বর্তমানে করোনা মহামারী দমনে রাজ্যে চলছে লক ডাউন। আর এই পরিস্থিতিতে এই জেলায় যাত্রী পরিবহণের অন্যতম ভরসার জায়গা বেসরকারি বাস পরিষেবা।

এবার সম্পূর্ণ বন্ধ সরকারি সহ বেসরকারি বাস পরিষেবা । বর্তমান সময়ে বঁাকুড়া জেলার বিভিন্ন বাস স্ট্যাণ্ডে সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারি বাসগুলি। ফলে বাস মালিকদের পাশাপাশি চরম সমস্যায় দিন কাটাচ্ছে, দিন আনা দিন খাওয়া বাস শ্রমিকরা।দু’কেজি চাল আর তিন কেজি আলু দিয়ে সংসার চলে না’৷

অভিযোগ করে বাস শ্রমিক প্রদীপ ঘোষ বলেন, ‘‘বাস মালিকরা আমাদের মতো অসহায় বাস শ্রমিকদের কথা ভাবছে না”। দীর্ঘ লকডাউনে তাঁরা অর্দ্ধাহারে, অনাহারে আছেন বলে তিনি জানান। একই অভিজ্ঞতার কথা শোনালেন আরও এক বাস শ্রমিক৷ পঞ্চাশোর্ধ মোস্তফা আলী বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে আমরা খুবই অসহায় পরিস্থিতিতে পড়েছি।

সংসার চালানো দুর্বিসহ হয়ে পড়েছে। বাস মালিককে পরিস্থিতির কথা শোনালে কোনোরকম কর্ণপাত করছেন না, উল্টে শুনতে হচ্ছে, আমাদেরও একই অবস্থা বাস বন্ধ থাকায়, তোমাদের কিভাবে সাহায্য করবো”। পরিশেষে বলা যায় বর্তমান সময়ে কঠিন পরিস্থিতির সাথে লড়াই চালিয়ে যাচ্ছে বাস কর্মীরা। কাতর কণ্ঠে বলতে শোনা যায় অপেক্ষায় আছি কবে গড়াবে বাসের চাকা।

Related Articles

Back to top button