গ্রামের পাতায়

চন্দ্রকোনায় বাজ পড়ে মৃতের পরিবারের সদস্যদের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া গ্রামের মৃত অরুন মন্ডলের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন সালবনি বিধানসভার বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

 

গত সোমবার দুপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে তিল তুলতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাড়া গ্রামের বছর ৪০ এর অরুণ মন্ডলের। ওই মৃতের পরিবারে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের সরকারি সহযোগিতার কথা বলেন পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন শ্রীকান্ত বাবু।

ব্যক্তিগত ভাবে তাদের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানান পরিবারকে। এদিন বিধায়কের সাথে প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা।

 

সরকারের তরফেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতের বিপর্যয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী ২৭ জন প্রান হারিয়েছেন।

 

তা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী টুইট করে শোক প্রকাশ করে এবং কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়,একই ভূমিকা পালন করে রাজ্য সরকারও। খুব শিঘ্রই মৃত পরিবারের সাথে দেখা করার কথা ঘোষণা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

 

চন্দ্রকোনায় মৃত পরিবারের সাথে দেখা করার সম্ভাবনা আছে এবং সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিন্তু দিন ও তারিখ এখনও জানানো হয়নি তা জানানো হলেই জানিয়ে দেওয়া হবে বলে জানান বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

 

Related Articles

Back to top button