জেলা
বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস
গত ১৭ মে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা পাঁচগ্রাম বুড়োডাঙা গ্ৰামের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছিল চঞ্চল আলী নামে এক কৃষকের।
মৃত্যুর পর কোনো কারণবশত তারা কোনো সরকারি সাহায্য পাননি।এই ব্যাপারটা জানতে পেরে জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান নবগ্রাম বিধানসভা বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ এনায়েতু উল্লাহ।
এবং আজকে মৃত পরিবারের বাড়ি গিয়ে দেখা করলেন এবং মৃত পরিবারের হাতে
জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান ব্যক্তিগত 30হাজার টাকা ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 20 হাজার টাকা ও মৃতের পরিবারের হাতে তুলে দিলেন। এবং খুব শীঘ্রই মৃত স্ত্রীর নবগ্রাম ব্লকে একটি অস্থায়ী কাজ করে দেয়ার আশ্বাস দিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ এনায়েত উল্লাহ ।



