গ্রামের পাতায়

প্রাক – বর্ষা ডেঙ্গু সচেতনতা প্রশিক্ষণ ভি. আর.পি.দের।

 

উত্তম দে, বাঁকুড়া: প্রাক- বর্ষা ডেঙ্গু সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হলো ভি. আর.পি দের।এই প্রশিক্ষণ এর উদ্যোগ নেয় বাঁকুড়া জেলার কোতুল পুর ব্লক ও থানার মদনমোহন পুর গ্রাম পঞ্চায়েত।

এই প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয় মদনমোহন পুর গ্রাম পঞ্চায়েত এর প্রতিকার ভবনে। কম্পিউটার এর মাধ্যমে হাতে- কলমে আগত বর্ষায় ডেঙ্গু প্রতিরোধ করা যায় ও এই গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রামবাসীদের ডেঙ্গু প্রতিরোধ করতে কি ভাবে সচেতন করা যায়।মূলত বর্ষা তে এই গ্রাম বাংলায় ডেঙ্গুও প্রতিবছর প্রবল আকার নেয়।বহু মানুষ সচেতনতার অভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় ও পঞ্চায়েত কে ও স্বাস্থ্য দপ্তর কে বেগ পেতে হয়।

তাই পঞ্চায়েত আর ঝুঁকি নিতে নারাজ পূর্ব অভিজ্ঞতা থেকে। ডেঙ্গু সচেতনতা বিভাগ এর পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। মদনমোহন পুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত প্রায় সমস্ত ভি. আর.পি. রা প্রশিক্ষণ নেন।এই প্রশিক্ষণ পেয়ে ভি. আর. পি দের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও ডেঙ্গু প্রতিরোধ বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ও নিজেরাও খুশি বলে জানা গেছে।

Related Articles

Back to top button