জেলা
রক্তদান শিবিরের আয়োজন করা হল সাগরদিঘী তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে
জঙ্গীপুর মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাননীয় সুব্রত সাহা মহাশয়ের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। রবিবার সকাল 10 টা থেকে বিজয় সরস্বতী ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হল সাগরদিঘী তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে।
- অভিজিৎ সিনহা, জঙ্গীপুর মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি
উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, মাননীয় অধ্যাপক সপ্তর্ষি সাহা বিশিষ্ট সমাজসেবী, বিশ্বদেব কর্মকার মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, অভিজিৎ সিনহা মহুকুমা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রায় 100 জন রক্ত দাতা রক্ত দেয় এই অনুষ্ঠানে।



