জেলা

দুয়ারে শিক্ষক” কর্মসূচি তে উত্তর বাড় অঞ্চলের ৬০ টি দুঃস্থ পরিবার এর হাতে ত্রাণ বিতরণ।

 

উত্তম দে, জয়পুর,বাঁকুড়া: “দুয়ারে শিক্ষক” কর্মসূচির মাধ্যমে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লক এর উত্তরবাড় অঞ্চলের ৬০ টি পরিবার এর হাতে ত্রাণ তুলে দেওয়া হলো। দুয়ারে সরকার ও দুয়ারে ত্রাণ এর পর এবার পশ্চিম বাংলায় মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় কভিড পরিস্থিতিতে শুরু হয়েছে”দুয়ারে শিক্ষক” কর্মসূচি। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার অনন্যা ব্লক গুলির মতো জয়পুর ব্লকেও এই কর্মসূচি চলছে।

আজ জয়পুর ব্লকের উত্তর বাড় অঞ্চলের গপেশ্বর পাল উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচি আজ চতুর্থ দিনে পড়লো।ধারাবাহিক ভাবে চলছে এই ত্রাণ বিতরণ।এর মূল লক্ষ্য হলো কভিড পরিস্থিতিতে করোনা আক্রান্ত ও দুঃস্থ অসহায় পরিবারের হতে শুকনো খাবার,ফলমূল ও মাস্ক সহ অন্যান্য আনুসঙ্গিক জিনিসপত্র তুলে দেওয়া সহায়তা হিসাবে। আজ জয়পুর ব্লক তৃণমূল শিক্ষা সেল পরিচালিত শিক্ষক,শিক্ষা কর্মীদের নিয়ে তৈরি ” দুয়ারে শিক্ষক” সংগঠকরা ৬০ টি পরিবার এর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিন্ময় কনার সহ এই সংগঠনের অন্যান্য নেতৃত্ব বৃন্দ ও জাকির হোসেন খাঁ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। চিন্ময় বাবুবলেন: আমরা মাননীয়া এর অনুপ্রেরনায় অনুপ্রাণিত হয়ে এই “দুয়ারে শিক্ষক” কর্মসূচির মাধ্যমে জয়পুর ব্লকের করোনা আক্রান্ত ও দুঃস্থ অসহায় পরিবারের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা থাকার চেষ্টা করছি। এলাকার মানুষ এই উদ্যোগ কে অভিন্দন জানান বলে জানা গেছে।

Related Articles

Back to top button