জেলা

মারন ভাইরাস করোনা রুখতে গ্রাম স্যানিটাইজ অভিযানে জয়পুর ব্লক “রেড ভলেন্টিয়ার্স টিম”।

 

উত্তম দে,জয়পুর, বাঁকুড়া: মারন ভাইরাস করোনা রুখতে এবার গ্রাম স্যানিটাইজ অভিযানে নামল জয়পুর ব্লক”রেড ভলেন্টিয়ার্স টিম”। করোনা দ্বিতীয় ঢেউ সারা দেশে আছড়ে পড়েছে বহু আগেই। আর তৃতীয় ঢেউ সবে শুরু।কিন্তু এই মুহূর্তে সারা দেশ,রাজ্য এই মারন ভাইরাস এ আক্রান্ত।

বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সুজারগড়,প্রসাদপুর সহ বিভিন্ন এলাকায় বহু মানুষ মারন ভাইরাস করোনা তে আক্রান্ত হচ্ছে দিন দিন।এমন কি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া র পর ও আক্রান্ত হচ্ছে।বেশ কয়েক জন সম্প্রতি মারা গেছেন। আর মারা যাওয়ার তালিকায় রয়েছে জয়পুর ব্লকের রাউত খন্ড গ্রাম পঞ্চায়েত এর সুজার গড় গ্রামের একজন বাসিন্দা।এই গ্রামের বেশ কয়েক জন এখনো আক্রান্ত। জয়পুর ব্লকের”রেড ভলেন্টিয়ার্স টিম”তাই আর দেরি করেনি। নিজেদের জীবন বাজি রেখে সরাসরি পথে নামলেন।

যাতে এই সুজার গড় এর মতো তপশিলি অধ্যুষিত এলাকায় ব্যাপক ভাবে করোনা নামক মারন ভাইরাস টি গরীব দিন আনে দিন খায় মানুষ দের মধ্যে থাবা বসাতে না পারে বা জীবন ছিনিয়ে নিতে না পারে,তার জন্য অপেক্ষা না করে গ্রাম টি পুরোপরিভাবে স্যানি টাইজ করলো আজ। এই অভিযান শুরু হয় বেলা ১০ টা নাগাদ।এই “রেড ভলেন্টিয়ার্স টিম”এর গ্রাম স্যানিটাইজ অভিযানের নেতৃত্ব দেন লাল মোহন লোহার।সূত্র মারফৎ জানা গেছে গ্রামের প্রতিটি বাড়ি, রাস্তা,নালা নর্দমা সহ প্রতিটি কনায় কনায় তারা স্যানিটাইজার স্প্রে করে গ্রাম টি কে জীবাণু মুক্ত করেন।

লালমোহন বাবু বলেনঃ আমরা এই চরম মানুষের সংকট কালে মানুষের পাশে আছি,পরেও থাকব। আমরা বামপন্থীরা এই অতি মহামারীর সময় আক্রান্ত দের সার্বিক সেবা দিতে প্রস্তুত। সারা দেশ, রাজ্য জুড়ে আমাদের ছাত্র- যুব – পার্টি কর্মীদের নিয়ে তৈরি “রেড ভলেন্টিয়ার্স টিম” মানুষের সেবা দিয়ে চলেছি। ” রেড ভলেন্টিয়ার্স টিম” এর এই কাজে গ্রামবাসীরা খুশি। উত্তম দের রিপোর্ট,জয়পুর, বাঁকুড়া।

Related Articles

Back to top button