গ্রামের পাতায়

মায়াচরে নদীবাঁধ পরিদর্শনে বিধায়ক

 

হলদিয়া –মহিষাদলের ব্যাপক ক্ষতিগ্রস্ত এই মায়াচর দ্বীপ পরিদর্শনে যান মহিষাদল বিধানসভার বিধায়ক….. সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের মায়াচর দ্বীপ ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।

 

মায়াচরের বহু বাড়িঘর এখন একেবারে ভেঙে চুরে ছারখার। ফলে এখনোও পর্যন্ত নিজেদের বাড়িঘর ছেড়ে সরকারি আশ্রয় শিবিরে রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। ঘূর্ণিঝড় ইয়াসের পর প্রায় দেড় সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত গ্রামের মধ্যে প্রবেশ করছে নদীর জল। বহু চাষের জমিও এখনো পর্যন্ত রয়েছে জলের তলায়।

 

প্রশাসনের কাছে তারা কাতর আবেদন জানাচ্ছেন যেন দীর্ঘদিনের এই নদী বাঁধের স্থায়ী কোনো সমাধান করা হয়। এদিন সকালে মহিষাদলের ব্যাপক ক্ষতিগ্রস্ত এই মায়াচর দ্বীপ পরিদর্শনে যান মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী।

 

বিধায়ককে কাছে পেয়ে একেবারে নিজেদের মনের কথা জানালেন নদীর মাঝে গড়ে ওঠা এই মায়াচর দ্বীপের মানুষজনেরা।

Related Articles

Back to top button