
২০০৪-এ যাত্রা শুরু হয়েছিল।সেটা ১৭ বছর পরেও চলছে সমানতালে। চলতি ইউরো কাপটি তাঁর কেরিয়ারের পঞ্চম। এই পঞ্চম ইউরোর প্রথম ম্যাচেই অনন্য একটি রেকর্ড করে ফেললেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে ৮৩ মিনিট পর্যন্ত কোনো গোল করতেই পারেনি পর্তুগাল।
পাঁচ বছর আগের ইউরোয় যে দলের বিরুদ্ধে তারা আটকে গিয়েছিল, সেই হাঙ্গেরি এ বারও পর্তুগালকে প্রায় আটকেই দিচ্ছিল। কিন্তু ৮৩ মিনিট পর থেকে ম্যাচের ভাগ্য কার্যত ঘুরে যায়।১১ গোল করে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটা একক ভাবে নিজের করে নিলেন। পিছনে ফেলে দিলেন ফ্রান্সের প্রবাদপ্রতিম মিশেল প্লাতিনিকে।শুধু প্লাতিনির রেকর্ড টপকানোই নয়, একই সঙ্গে এই কীর্তি গড়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতার সিংহাসনের আরও একটু কাছাকাছি পৌঁছে গেলেন তিনি।
কারণ রোনাল্ডোর গোল সংখ্যা ১০৬। ইরানের আলি দায়ির ১০৯ গোলের থেকে মাত্র ৩ গোল দূরে। এই দুই ম্যাচেই কিন্তু সেই সুযোগটা চলে আসতে পারে রোনাল্ডোর কাছে।পর্তুগালের প্রথম গোলটার পরেই যেন জ্বলে উঠলেন মহা তারকা। দারুণ ফুটবল খেলে ফিফা তালিকার পাঁচ নম্বরে থাকা পর্তুগালকে চাপে রাখা হাঙ্গেরি হঠাৎ রোনাল্ডোর আগুনে ঝলসে গেল!



