সুন্দরবন পুলিশের উদ্যোগে সুন্দরবনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হলো
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বুধবার বিকেলে ভাঙন এবং বন্যা প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে হারউড পয়েন্ট কোষ্টাল থানার রামতনুনগরে ম্যানগ্রোভ চারা রোপনের মাধ্যমে রৃক্ষরোপন কর্মসূচির সূচনা হলো।
এদিন এই কর্মসূচির শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি,রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরা, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাকেশ সিং, কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায় সহ উর্ধতন পুলিশ আধিকারিক, কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিক, বনদপ্তরের আধিকারিক, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য,সদস্যা ও হারউড পয়েন্ট কোষ্টাল থানার ওসি বিশ্বজিৎ ঘোষ।এদিন পুলিশ সুপার বলেন, সুন্দরবন পুলিশ জেলার নদী ও সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় মোট ৪০০০০ ম্যানগ্রোভ চারা লাগানোর পুলিশি উদ্যোগের পাশাপাশি এলাকার সমস্ত মানুষকে চার লক্ষ চারা লাগানোর অনুরোধ জানান।
অত:পর পুলিশ সুপার সহ অতিথিরা মুড়িগঙ্গা নদীর পাড়ে ম্যানগ্রোভ চারা রোপন করেন। বিধায়ক ও অন্যান্য অতিথিরা সুন্দরবন বাঁচাতে পুলিশের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।-+—


