মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে আবার বন্ধুর হাতে খুন বন্ধু
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে এবারে বন্ধুর হাতে খুন বন্ধু। গত দু দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির কাছ থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত দেহ।ছাত্রের নাম সুরজ লস্কর(১৪)।
বাড়ী মন্দির বাজার থানার জয়নগরের কাছে মৌজপুরলস্কর পাড়াতে।মৃত ছাএটি রমাকান্তপুর বিদ্যাপীঠের ৭ম শ্রেণীর ছাএ।বাবা অটোচালক নজরুল লস্কর ও মা গৃহবধু মমতাজ লস্করের ছোট ছেলে সুরজ।লকডাউনে নিজের মোবাইল না থাকলে ও দাদা বা দিদির মোবাইল নিয়ে গেম খেলায় পটু ছিল সে। মৃতের বাবা ও মার সূত্রে জানা গেল , মোবাইলে গেম খেলা কে কেন্দ্র করে প্রতিবেশী এক বন্ধু রহিত লস্করের সাথে প্রায় সময় ঝামেলা লেগেই থাকত সুরজের। সোমবার সন্ধ্যায় প্রতিবেশী বন্ধু রহিত বাড়ি থেকে মোবাইলে গেম খেলার জন্য ডেকে নিয়ে যায় সুরজকে। তারপর থেকে সে আর বাড়ি ফেরে নি। বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জয়নগর মজিলপুর রেল লাইন লাগোয়া বকুলতলা থানা এলাকার একটি জঙ্গল থেকে ক্ষত বিক্ষত অবস্থায় সুরজের মৃতদেহ দেখতে পায় গ্রাম বাসীরা। খবর দেওয়া হয় স্থানীয় থানাতে ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মন্দিরবাজার ও বকুলতলা থানার পুলিশ ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইলে গেম খেলা কে কেন্দ্র করে প্রতিবেশী বন্ধুর সাথে প্রায় সময় ঝামেলা লেগেই থাকতো । সোমবার সন্ধ্যায় বন্ধুরা মোবাইলে গেম খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মোবাইলে গেম খেলায় কিছু টাকা উপার্জনকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা।আর তাঁর থেকেই খুন করা হয় লোহার শক্ত কিছু দিয়ে। পাশের একটি জঙ্গলে দেহ ফেলে চম্পট দেয় বন্ধুরা এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। তবে এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন জড়িত আছে বলে মনে করছেন মন্দিরবাজার থানার পুলিশ।
সুরাজের বন্ধুদের কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। এই ঘটনায় বুধবার দুপুর অবধি সুরজ সহ তিন জনকে গ্রেপ্তার করেছে মন্দিরবাজার থানার পুলিশ। এলাকা অশান্ত থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অবিলম্বে রহিতের পুরো পরিবার কে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানালো এলাকার মানুষ। অবিলমবে মোবাইলে গেম খেলা বন্ধের দাবি জানাচছে বিভিন্ন মহল। এর থেকে এক একটা শিশুর মস্তিকে প্রভাব পড়ছে বলে মনে করছেন তাঁরা। -+—



