খেলাধুলা

পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন দু প্লেসিস

পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন দু প্লেসিস

পাকিস্তান:
পাকিস্তান সুপার লিগ থেকে ছিটকে গেলেন কোয়েটা গ্লাডিয়েটর্সের তারকা ব‍্যাটসম‍্যান ফাফ দু প্লেসিস। ট‍্যুইট করে এই খবর জানানো হয়েছিল তার দলের তরফে।পরবর্তী সময়ে সুস্থ হয়ে উঠে সকল শুভাকাঙ্ক্ষী’দের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

“চোট লাগার জন্য টুর্নামেন্টের বাকী ম‍্যাচ গুলো’তে খেলতে পারবেন না ফাফ দু প্লেসিস। খুব শীঘ্রই সাউথ আফ্রিকা ফিরে যাবেন এই ব‍্যাটসম‍্যান। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি, খুব শীঘ্রই মাঠে দেখতে চাই তাকে,” এমনটাই ট‍্যুইট করা হয়েছে তার দলের তরফে।যদিও জানিয়েছিলেন তার স্মৃতি ভ্রম হয়েছে। তবে সেরে উঠবেন, কারণ খুব দ্রুত মাঠে ফেরার জন্য উদগ্রীব এই তারকা প্রোটিয়াস ব‍্যাটসম‍্যান। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন তিনি।

এবারের পিএসএলে খেলাকালীণ সতীর্থ হাসনাইনের সঙ্গে ধাক্কা লাগে দু প্লেসিস’এর। যার জেরে মাথায় চোট পান তিনি, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। শঙ্কিত হয়ে পড়েন সকলে।

Related Articles

Back to top button