*জলমগ্ন ঘাটালের ১২ ওয়ার্ড, অসংখ্য গ্রাম! ৩ ব্যারেজ থেকে জল ছাড়ছে ডিভিসি(DVC), আরো ডোবার আশঙ্কায় ডুবন্ত ঘাটাল*
*জলমগ্ন ঘাটালের ১২ ওয়ার্ড, অসংখ্য গ্রাম! ৩ ব্যারেজ থেকে জল ছাড়ছে ডিভিসি(DVC), আরো ডোবার আশঙ্কায় ডুবন্ত ঘাটাল*
টানা ২ দিনে বৃষ্টি! আর তার ফলেই জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির ২টি গ্রামপঞ্চায়েতের অসংখ্য গ্রাম। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামতে হয়েছে NDRF বা বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
ঘাটাল পৌরসভা ও সেচদপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা নামানো হয়েছে। জলের তলায় পানীয়জলের উৎস ফলে বিভিন্ন জায়গায় পানীয়জলের সঙ্কট দেখা দিয়েছে।
এদিকে ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় বহু জায়গাতেই মানুষকে দেখা গিয়েছে বাড়ির ছাদে আশ্রয় নিতে। ছাদেই রান্নাবান্না করতে হচ্ছে মানুষকে। আর এরই মধ্যে খবর এসেছে অন্ততঃ তিনটি ব্যারেজ থেকে জল ছাড়তে চলেছে ডিভিসি(DVC)। ফলে আরও জল ঢুকে পরিস্থিতি ঘোরালো করতে চলেছে এই আশঙ্কায় ঘাটালবাসী। তাই যথেষ্ট আতঙ্কে রয়েছে ঘাটাল বাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং হয়েই চলেছে। এরফলে ঘাটালের নিজস্ব জল ছাড়াও উচ্চ অববাহিকা বিশেষ করে বাঁকুড়া ও বিষ্ণুপুর এলাকার জল হুহু করে নামছে খাল বিল ভরিয়ে ঝুমি এবং শিলাবতী নদীতে। এই দুটি নদী কার্যত ঘাটালকে বেষ্টন করে রেখেছে।



