টোকিও অলিম্পিক্সের জন্য ভারতের পুরুষ হকি দলের সদস্যদের নাম ঘোষণা
টোকিও অলিম্পিক্সের জন্য ভারতের পুরুষ হকি দলের সদস্যদের নাম ঘোষণা
টোকিও:
মহিলাদের পর এবার টোকিও অলিম্পিক্সের জন্য ভারতের পুরুষ হকি দলের সদস্যদের নাম ঘোষণা করা হল। মহিলাদের দলের আটজন যেখানে এবার প্রথম অলিম্পিক্সে অংশ নেবেন, পুরুষ হকি দলে সেই সংখ্যাটা ১০।ভারতের ঘোষিত দল এরকম- গোলকিপার পি আর শ্রীজেশ। ডিফেন্ডার- হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, সুরেন্দ্র কুমার, অমিত রুইদাস, বীরেন্দ্র লাকরা। মিডফিল্ডার- হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, নীলকান্ত শর্মা, সুমিত। ফওয়ার্ডরা হলেন শামশের সিং, দিলপ্রীত সিং, গুরজান্ত সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং।
গোলকিপার পি আর শ্রীজেশ, মিডফিল্ডার মনপ্রীত সিংয়ের সঙ্গে দলে রাখা হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার বীরেন্দ্র লাকরাকে। হাঁটুর চোটের কারণে গতবার রিও অলিম্পিক্সে ভারতের দল থেকে ছিটকে গিয়েছিলেন বীরেন্দ্র। গতবার যাঁরা অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে এবারের ঘোষিত দলে রয়েছেন শ্রীজেশ, মনপ্রীত, ডিফেন্ডার
হরমনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, সুরেন্দ্র কুমার এবং ফরওয়ার্ড মনদীপ সিং। তবে ১৬ জনের দলে ১০ জনই এই প্রথম অলিম্পিক্সে নামবেন।গতকালই ভারতের মহিলা হকি দল ঘোষণা করা হয়েছিল টোকিও অলিম্পিক্সের জন্য। সেই দলে আটজন এবারই প্রথম অলিম্পিক্সে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। দ্বিতীয়বার দেশের প্রতিনিধিত্ব করতে পারার জন্য গর্বিত দলের অধিনায়ক রানি রামপাল।



