জেলা

*খড়গপুর টাউনের জলমগ্ন এলাকায় উপস্থিত বিধায়ক হিরণময়! শুনলেন অভাব অভিযোগ এবং দুর্ভোগের কথাও!*

*খড়গপুর টাউনের জলমগ্ন এলাকায় উপস্থিত বিধায়ক হিরণময়! শুনলেন অভাব অভিযোগ এবং দুর্ভোগের কথাও!*

অকাল বর্ষণের ফলে টানা দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে। আর তার থেকে বাদ পড়েনি রেল শহর খড়গপুরও!

এদিন খড়গপুর টাউন এর অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড এর দীনেশ নগর এলাকায়, হঠাৎই এসে উপস্থিত হন এলাকার নব-নিযুক্ত বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

আরবি ধাক্কা কাছে পেয়ে একরাশ অভাব অভিযোগ জানালেন এলাকার সাধারণ মানুষ। সাধারণ মানুষের সাথে সরাসরি তাদের বাড়িতে গিয়ে দেখা করে কথা বললেন বিধায়ক। শুনলেন অভাব-অভিযোগ।

অভিনেতা হলেও কার্যত নেতার মতনই কর্মীদের বাড়ি যাওয়ার মতোই, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

Related Articles

Back to top button