বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিলেন হেদিয়ার পঞ্চায়েত সদস্য শফিকুল সরদার।
বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিলেন হেদিয়ার পঞ্চায়েত সদস্য শফিকুল সরদার।
দেশব্যাপী প্রাণঘাতী করোনার মধ্যেই প্রথমে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পুরো সুন্দরবনের জলের তলায় ডুবে গিয়েছিল , প্রচুর পরিমাণ নষ্ট হয়েছে মাছ ও সবজি ,ঘরবাড়ি ভেঙে গিয়ে ক্ষয়ক্ষতিতে বহু মানুষ। ইয়াস রেশ কাটতে না কাটতেই এল বন্যা। এবারের বন্যায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের প্রায় অর্ধেক এলাকা কমবেশি প্লাবিত, আবারো ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্যচাষীদের। ইয়াসের ঘূর্ণিঝড় এর ক্ষতি শুকাতে না শুকাতেই আবার ক্ষতির মুখে মৎস্যজীবী সভা চাষীরা। এর হাত থেকে রেহাই পাচ্ছেনা সুন্দরবন তথা ক্যানিং দু নম্বর ব্লকের আঠারোবাকি অঞ্চলের মানুষজন । বর্ষার জলে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।
বিপদগ্রস্ত হয়ে পড়েছে অসহায় অনেক মানুষ।আর তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন হেদিয়া পঞ্চায়েত সদস্য শফিকুল সরদার মহাশয়। বিগত দিনে আঠারোবাকি অঞ্চলের হেদিয়া সহ বিভিন্ন গ্রামে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধান জালাল সরদার মহাশয়।তিনি আর আমাদের মধ্যে নেই। করোনার ফলে অকালে প্রাণ কেড়ে নিলো জালাল সরদারের। তবে তিনি যেভাবে বিগত দিনে মানুষের পাশে থাকতেন। ইয়াস ঘূর্ণিঝড়ের সময় দেখা গিয়েছে তার বড় ছেলে বাবার মতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।
বর্তমান তিনি আঠারোবাকি অঞ্চলের প্রধান, অত্যন্ত জনপ্রিয় নাম সইদুল সরদার, বন্যায় কবলিত এলাকায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন কয়েকদিন ধরে। রাজ্য সরকারের সব প্রকল্পের কাজ তারা গুরুত্বসহকারে করেন এবং সর্বদায় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ রাখে। অন্যদিকে প্রধান সাহেবের আর এক ভাই শফিকুল সরদার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দিলেন অসহায় গরীব
মানুষদের কাছে। বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে তারা তিরপল সহ শুকনো খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে, প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে। এই এলাকায় যেভাবে উন্নয়ন হয়েছে তা অবাক করার মতন। সইদুল সরদার মহাশয় প্রতিটি গ্রামে রাস্তাঘাট, পানীয় জল ,বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে । তবে বিরোধিতা সব সময় বিরোধিতা করতে ব্যস্ত ,বিভিন্ন মিথ্যে কুৎসা রটিয়ে, বদনাম করার চেষ্টা করছে।
মানুষের সুখ-দুঃখে এইভাবে ছায়াসঙ্গী হয়ে থাকবে বলে জানিয়েছে শফিকুল সরদার। এককথায় গ্রামের মানুষ সর্বদায় তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে রয়েছে।



