*নয়াগ্রামে দিনভর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ*
*নয়াগ্রামে দিনভর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চোলাই মদ নষ্ট করল আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ*
শান্তনু পান, ঝাড়গ্রাম:- গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার মলম, বালিপাল, নিমাই নগর, পচাগেড়িয়া, গোপীনাথ পুর গ্রামে তল্লাশি চালায় আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ।
ওই পাঁচটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে চোলাই মদের ঠেক গুলি ভেঙে দেয়। সেই সঙ্গেপ্রায় চার হাজার লিটার দেশি চোলাই মদ নষ্ট করে দেয় এবং চোলাই মদ তৈরির জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চোলাই দেশী মদ এর রমরমা ব্যবসা চলছে বলে গোপন সূত্রে খবর পায় আবগারি দপ্তর। তাই রবিবার নয়াগ্রাম থানার পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দফতরের কর্মীরা ওই পাঁচটি গ্রামে তল্লাশি অভিযান চালায়।
পাশাপাশি মদের ঠেক গুলি ভেঙ্গে প্রচুর পরিমাণ চোলাই মদ মাটিতে ফেলে নষ্ট করে দিলেও চোলাই মদ ব্যবসায়ীদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।


