সাঁকরাইলে ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে নাটক বাবা এলাকায় চাঞ্চল্য
সাঁকরাইলে ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে নাটক বাবা এলাকায় চাঞ্চল্য
শান্তনু পান, ঝাড়গ্রাম:- শনিবার রাত্রে নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের জঙ্গল কুড়চিবানি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে জঙ্গল কুড়চিবনি গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর দেহরির সাথে তার ছেলে বিশ্বজিৎ দেহরির প্রায় অশান্তি লেগেই থাকত।শনিবার সন্ধ্যা নাগাদ বাবা ও ছেলের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। সেই সময় বাবা ঝাড়েশ্বর দেহরি কুড়ুল দিয়ে নৃশংস ভাবে ছেলেকে কুপায়।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ দেহরি কে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ।ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে বাবা ঝাড়েশ্বর দেহরি কে সাঁকরাইল থানার পুলিশ আটক করেছে। তবে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।
তবে বিশ্বজিৎ দেহরির অবস্থা খুবই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।



