হুগলীর শ্রীরামপুরে সবজী হাটের মাধ্যমে খাদ্যসামগ্রী বন্টন,উপস্থিত সাংসদ বিধায়ক
হুগলীর শ্রীরামপুরে সবজী হাটের মাধ্যমে খাদ্যসামগ্রী বন্টন,উপস্থিত সাংসদ বিধায়ক
কৌশিক ঘোষ,হুগলীঃ করোনা অতিমারী পরিস্থিতি ও লকডাউনে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে হুগলীর শ্রীরামপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সি.আই. সি ও বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য ও শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরমোহন দের ওয়ার্ডে সবজি হাটের মাধ্যমে ওয়ার্ডের মানুষদের হাতে চাল,মুসুর ডাল,মুড়ি,চিঁড়ে, আলু,সয়াবিন, বিস্কুট, পিঁয়াজ, ঢ্যাড়শ,কাঁচা লঙ্কা, টমেটো,ঝিঙে, বাঁধাকপি, তেল,নুন,ডিম সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান ব্যানার্জী,বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়,পৌর প্রশাসক অমিয় মুখার্জী সহ শ্রীরামপুর পৌর প্রশাসক বোর্ডের সকল সদস্য ও কো অর্ডিনেটারগন সহ বহু বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলেই এই মহৎই উদ্যোগের সাধুবাদ জানান।



