জেলা
পেনশন ও গ্যাচুইটির দাবিতে ভাটপাড়া পুরসভার সামনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিক্ষোভ
পেনশন ও গ্যাচুইটির দাবিতে ভাটপাড়া পুরসভার সামনে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- তিনমাস ধরে পেনশন মিলছে না।তাছাড়া ২০১৫ সাল থেকে অবসর নেওয়া ১৩০ জন কর্মচারী গ্যাচুইটি থেকে বঞ্চিত। বাধ্য হয়ে সোমবার বেলায় ভাটপাড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, পুরসভার ৫০০ জন কর্মচারী পেনশন থেকে বঞ্চিত। পুর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। আন্দোলনকারীদের বক্তব্য, অনাহারে মৃত্যু ছাড়া আর তাদের কোনও উপায় নেই।



