জেলা

বারুইপুর থানা ভেঙে নতুন থানার জমি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় , বারুইপুর : এবার বারুইপুর থানা ভেঙে নতুন থানা গড়ার জন্য জমি দেখার কাজ শুরু করলো পুলিসের আধিকারিকরা।প্রশাসনিক সুবিধার জন্য বারুইপুর থানা ভেঙে নতুন থানা গড়ার প্রস্তাব দীর্ঘদিনের।এর জন্য বারুইপুর পুলিস জেলার আধিকারিকরা জমি দেখার কাজ শুরু করলেন।

বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় বলেন, বারুইপুর থানা বিশাল বড় এলাকা জুড়ে।তাই এই থানা ভেঙে দুইটি নতুন থানা উত্তরভাগ ও টংতলা থানা গড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।একই সঙ্গে বারুইপুর ব্লক ভেঙে দু’ভাগ করে দেওয়ার জন্য বিডিওকে জেলা শাসকের কাছে চিঠি করতে বলা হয়েছে। বারুইপুর থানার অধীনেই বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা। এর মধ্যেই ১৯টি পঞ্চায়েত সহ বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ড। টংতলায় কেন্দ্রীয় সংশোধনাগারও থানার আওতায়।

বারুইপুর থানার মোট আয়তন ২১২ বর্গ কিলোমিটার।এক পুলিসের আধিকারিক বলেন, একটি থানা থেকে এত বড় এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত পুলিস কে হিমশিম খেতে হয়।দূরবর্তী এলাকার ঘটনা স্থলে যেতেই পুলিসের সময় চলে যায়।আবার অনেক দুরের পঞ্চায়েত এলাকার মানুষজনকে গাঁটের অনেক পয়সা খরচ করে তবেই থানায় আসতে হয়।এহেন পরিস্থিতিতে নতুন থানা তৈরির খুব দরকার আছে। প্রসঙ্গত,এর আগে সোনারপুর থানা ভেঙে নরেন্দ্রপুর ও জয়নগর থানা ভেঙে বকুলতলা নামে দুটি নতুন থানা নির্মাণ করা হয়েছিল। বারুইপুরে আরও একটি থানা নির্মাণের প্রস্তাব বারুইপুর পূর্বের প্রাক্তন বিধায়ক নির্মল চন্দ্র মণ্ডল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তুলেছিলেন।

কিন্তু জমি জটিলতায় সেই কাজ হয়নি। এই পরিস্থিতিতে নতুন থানার জন্য রবিবার বারুইপুরের উত্তরভাগে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিত বসু, আই সি দেবকুমার রায় একটি জমি পরিদর্শনে যান।উত্তরভাগ পাম্পিং স্টেশনের অধীনে এই জমি দেখে অতিরিক্ত পুলিস সুপার বলেন,আমরা জমি দেখেছি।পছন্দ ও হয়েছে।এবার পুলিসের উচ্চ পদস্থ কর্তাদের জানাবো।

এই প্রসঙ্গে বিধায়ক বিভাস সরদার বলেন, প্রশাসনিক সুবিধার জন্য থানা নির্মাণ জরুরী।সেচ দপ্তরের জমি দেখা হয়েছে। পরবর্তী কালে আরও আলোচনা করা হবে। পাশাপাশি বারুইপুর পূর্ব ও পশ্চিমে দু’টি আলাদা ব্লক করার কথাও চলছে।সরকারের কাজের সুবিধার কথা ভেবে এগুলো করার চেষ্টা চলছে। -+–

Related Articles

Back to top button