জেলা
হাঁসুয়ার কোপে জখম ছেলে
মালদা: মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় বাবার হাঁসুয়ার কোপে গুরুতর জখম ছেলে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার নতুন কলোনি এলাকায়। এই ঘটনায় বাবার নামে বৈষ্ণবনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ছেলের নাম কমল রবিদাস। অভিযোগ মদ্যপ অবস্থায় তার বাবা স্বাধীন রবিদাস পারিবারিক বিবাদের জেরে তাকে গালিগালাজ করছিল। এরই প্রতিবাদ করেছিল ছেলে কমল রবিদাস।
অভিযোগ প্রতিবাদ করায় মঙ্গলবার রাত্রে ধারালো হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে তার বাবা। রাতেই রক্তাক্ত অবস্থায় কমল রবিদাস কে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে কমলের মাথায় একাধিক সেলাই পড়েছে। এদিকে লিখিত অভিযোগ পেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।



