জয়নগর থেকে উদ্ধার হওয়া একটি বিশেষ প্রজাতির কচছপকে তুলে দেওয়া হলো বন দফতরের হাতে
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির কচছপ। তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। পুলিশ ওস্থানীয় সূএে জানা গেল,বুধবার সকালে জয়নগর থানার চালতাবেড়িয়া হাই স্কুলের পাশে থেকে একটি বিরল প্রজাতির কচছপকে দেখতে পায় গ্রামবাসীরা।তৎক্ষনাৎ তাঁরা জয়নগর থানার গ্রামীন পুলিশের হাতে তুলে দেয় কচছপ টিকে।গ্রামীন পুলিশ সেটিকে জয়নগর থানায় নিয়ে আসে। জয়নগর থানা থেকে বনদফতরের বারুইপুর রেঞ্জে অফিসে কচছপটিকে নিয়ে যাবার ব্যাপারে জানানো হয়।
এদিন বেলায় বন দফতরের বারুইপুর রেঞ্জ অফিসের কর্মী স্বপন ভান্ডারী জয়নগর থানা থেকে এটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূএে জানা গেল, এটি আমেরিকান স্পেসিস।এরা যেখানে থাকে সেখানে অন্য কোনো কচ্ছপ বা মাছ কে বাঁচতে দেয় না। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে।এটির বয়স ৫-৬ মাস হবে।এটিকে বন দফতর পর্যবেক্ষনে রেখে বন দফতরের ঝড়খালি তে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেল। -+—-



