জেলা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধান রোপণের মধ্য দিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের।

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধান রোপণের মধ্য দিয়ে প্রতিবাদ গ্রামবাসীদের।

প্রতিবাদে সামিল জেলা পরিষদের তৃণমূল থেকে নির্বাচিত সদস্যও

শান্তনু দাস,পুরুলিয়া: পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে অন্তর্গত কালিদহ গ্রামপঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত লঙ্কাবাইদ গ্রামের রাস্তা বেহাল থাকার ফলে এবার প্রতিবাদে এগিয়ে এলো গ্রামবাসীরা।এদিন গ্রামের আদিবাসী মা-বোনেরা সেই বেহাল রাস্তার মধ্যে ধান রোপন করে অভিনব পদ্ধতিতে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হোন।যেখানে গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে সামিল হতে দেখা যায় ওই এলাকা থেকেই নির্বাচিত পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূলের সদস্য জিতেন টুডুকে।রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে নেমে কার্যত তিনিও এদিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

গ্রামবাসীরা জানান,”স্বাধীনতার এত বছর পরও কার্যত এখনও তারা উন্নয়ন থেকে বঞ্চিত।দীর্ঘদিন ধরেই গ্রামের প্রধান রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।একাধিকবার ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলাস্তরে জানিয়েও লাভ হয়নি কোনও।তাই বাধ্য হয়ে এবার তারা এমন প্রতিবাদের পথ বেছে নিলেন।”

অন্যদিকে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য জিতেন টুডু বলেন,”আমার দুর্ভাগ্য,আমি জেলা পরিষদের সদস্য হয়েও এই গ্রামের রাস্তা এখনোও বেহাল অবস্থায় রয়েছে।কারণ একাধিকবার ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি।জানিনা আদিবাসী বলেই আমাদের এইভাবে অবহেলা করা হচ্ছে নাকি।”

Related Articles

Back to top button