জেলা

ডেবরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ

ডেবরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্য সরকারের সমালোচনায় দিলীপ ঘোষ

 

শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ।

 

এইদিন তিনি বলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সহ বিভিন্ন এলাকায় বহু বিজেপি কর্মী এখনো পর্যন্ত বাড়িছাড়া অবস্থায় রয়েছেন,পাশাপাশি বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তুলেছেন তিনি।

 

সেইসব কর্মীদের সাথে দেখা করা এবং ভার্চুয়াল ভাবে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি সংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর করোনার টিকা নিয়ে তৃণমূলের উপর আঙুল তুললেন দিলীপ ঘোষ।

 

তিনি বলেন এ রাজ্যে বহু জায়গায় এরকম দুর্নীতি হচ্ছে, এর সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল নেতাকর্মীরা সেই জায়গায় দাঁড়িয়ে এটা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় কে নিয়ে একাধিক তোপ দাগলেন দিলীপ ঘোষ।

 

মহামারি ভাইরাসের মোকাবেলায় চলছে লকডাউন তারি মাঝে ২৫ শতাংশ সরকারি-বেসরকারি অফিস খোলা রয়েছে সেই বিষয় নিয়ে বলেন খুব তাড়াতাড়ি রাজ্যের সঙ্গে কথা বলে চালু করা হবে ট্রেন পরিষেবা কারণ এ রাজ্যে সবথেকে কম খরচে যাতায়াতের জন্য ট্রেন যাত্রার উপর নির্ভর শিল বহু মানুষ।

Related Articles

Back to top button