জয়নগরে তৃনমূলের বুথ অফিসের উদ্বোধন করলেন বিধায়ক বিশ্বনাথ দাস
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ২০২৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃনমূল কংগ্রেস পঞ্চায়েতের বুথ স্তরকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে।সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তৃনমূলের দলীয় অফিসের উদ্বোধন করা হচ্ছে। রবিবার বিকালে উওর দূর্গাপুর পঞ্চায়েতের তৃনমূলের ৯৭ নং বুথ অফিসের উদ্বোধন করা হলো।
উদ্বোধন করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।এছাড়া উপস্থিত ছিলেন তৃনমূলের জয়হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি রাজু লস্কর, উওর দূর্গাপুর অঞ্চল প্রধান লিপিকা মন্ডল,পঞ্চায়েত সদস্য সাহারুল লস্কর,ছাওার খান, কাহার খান সহ আরো অনেকে।এই পঞ্চায়েতে ১৭ টি বুথ আছে।বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, দলীয় সংগঠনের বুথ স্তরকে মজবুত করতে আগামী ৩ রা জুলাই থেকে জয়নগর বিধানসভার ২৩০ টি বুথের সাংগঠনিক ভাবে কর্মী সভার মধ্যে দিয়ে গঠন করা হবে।প্রথম দিন দক্ষিন বারাশত ও হরিনারায়ণপুর অঞ্চলে এই সভা হবে।-+–


