জেলা

জগদ্দলে সাংসদের বাড়ির কাছেই দুষ্কৃতীদের বোমাবাজি

জগদ্দলে সাংসদের বাড়ির কাছেই দুষ্কৃতীদের বোমাবাজি
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- ভোট পরবর্তী হিংসা অব্যাহত জগদ্দলে। শনিবার রাতে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের অদূরে একটি চায়ের দোকানের সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। মাঝে-মধ্যেই বোমাবাজির ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। দোকানদার সাধু সাউ জানান, সন্ধে সাতটায় দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। কিন্তু রাতে তার দোকানে দুষ্কৃতীরা বোমা মেরেছে। দুষ্কৃতী দৌরাত্ম্য দমনে পুলিশি সক্রিয়তার দাবি স্থানীয় দোকানদারদের।

Related Articles

Back to top button