একাধিক দাবিতে বিক্ষোভে সামিল সিপিআইএম
একাধিক দাবিতে বিক্ষোভে সামিল সিপিআইএম
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
করোনা অতিমারি পরিস্থিতিতে সংক্রমণকে রোধ করতে গেলে ভ্যাক্সিন যেখানে প্রত্যেকটা মানুষের জন্য জরুরী হয়ে পড়েছে, সেক্ষেত্রে নির্দিষ্ট দল দেখে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চলছে। পাশাপাশি পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। এরই প্রতিবাদে এদিন রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি অশোকনগর কল্যাণগড় বাজার সহ গোলবাজারেও সিপিআইএমের পক্ষ থেকে সামাজিক দূরত্ব মেনে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সিপিআইএম-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য গোপাল দত্ত বলেন করোনা অতিমারিতে সবারই ভ্যাকসিন প্রয়োজন কিন্তু ভ্যাক্সিন নিয়ে এককথায় দুর্নিতি চলছে।
তাই অবিলম্বে দলমত নির্বিশেষে ভ্যাক্সিন পরিষেবা সার্বজনীন করতে হবে। একই সাথে করোনা আবহকালে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। এমত অবস্থায় কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জন্যই মুলত মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। ওই দ্রব্যমূল্য হ্রাস এবং সার্বজনীন ভ্যাক্সিন পরিষেবার দাবিতেই তাদের ওই বিক্ষোভ কর্মসূচি পালন বলেই জানান এদিন তিনি।



