জেলা
ডাকাতির আগেই অস্ত্র সহ ধৃত তিন ডাকাত জীবনতলা থানা এলাকায়
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং :পুলিশের তৎপরতায় ডাকাতি আটকে ধরা পড়লো তিন ডাকাত। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার দেউলি বাজারে।পুলিশ সূএে জানা গেল, গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ দেউলি বাজারের কাছে তালতলা মোড়ে অভিযান চালায়। আর তাতেই ধরা পড়লো অস্ত্র সহ তিন ডাকাত। ধৃতরা হলেন রফিকুল মীর (৪১),নুর মহম্মদ মোল্লা (৫৪) ও মোতলেব মোল্লা। তিনজনেরই বাড়ি জীবনতলা থানার চন্ডীবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লম্বা রাইফেল ও ১২ বোরের ৫ আর ডি এস। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।-+–



