জেলা
ক্যানিং হাসপাতালকে ৬০ টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন সাংসদ প্রতিমা মন্ডল
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : কোভিড পরিস্থিতিতে অসুস্থ সাধারন মানুষকে অক্সিজেন পরিষেবা তুলে দিতে আবারও এগিয়ে এলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল।তাঁর নিজের ঐকান্তিক প্রচেষ্টায় ওএইচ পি সি এলের আর্থিক সহযোগিতায় সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতালে ৬০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হলো সোমবার বিকালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,স্থানীয় বিধায়ক পরেশরাম দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী, মহকুমা শাসক রবী প্রসাদ মীনা,সহ একাধিক সরকারি আধিকারিক বৃন্দ।সাংসদ প্রতিমা মন্ডল বলেন,এই কঠিন সময়ে মানুষ যাতে এটি ব্যবহার করতে পারে সেই জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের হাতে তুলে দিলাম।মানুষের পাশে থেকে কাজ করতেই আমি ভালবাসি।-+—



