জেলা

মানসিক ভারসাম্য হীন এক বৃদ্ধকে পিটিয়ে খুন ঝড়খালি থানা এলাকায়, ধৃত এক যুবক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং :এবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো সুন্দরবন।এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটলো। গ্রেফতার আসামী। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার ঝড়খালি উপকূল থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল, ঝড়খালি উপকূল থানার পার্বতীপুর ২ নং এলাকায় বাস করেন ৭৮ বছরের নির্মল মন্ডল নামে এক বৃদ্ধ।বৃদ্ধ মানসিক ভারসাম্য হীন।

সোমবার স্থানীয় সূর্যকান্ত মন্ডলের সাথে তাঁর বচসা হয় কোনো একটি ব্যাপারে।আর সেই সময়ে বৃদ্ধের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে বৃদ্ধের মাথায় সজোরে আঘাত করে ঐ যুবক।ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু ঘটে।আর এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে গিয়ে স্থানীয় মানুষজনের হাতে ধরা পড়ে ধৃত যুবক।পুলিশ কে খবর দেওয়া হয়।পুলিশ এসে বৃদ্ধকে বাসন্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দেহ ময়নাতদন্তে পাঠিয়ে এই ঘটনায় ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। -+—

Related Articles

Back to top button