জেলা
পুরুলিয়ার কাশীপুরে শাশুড়িকে পিটিয়ে খুন বৌমার।
শান্তনু দাস,পুরুলিয়া: পুরুলিয়া জেলার কাশীপুর থানার ধুলিয়া বহরা গ্রামে শাশুড়িকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বৌমার বিরুদ্ধে।জানা যায়, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বৌমা সন্ধ্যা বাউরি তাঁর শাশুড়ি প্রমীলা বাউরিকে (৭৮) লাঠি দিয়ে পেটায়।এই মারের জেরে মাথায় এবং শরীরে আঘাত প্রাপ্ত হন ওই বৃদ্ধা।এর পরই প্রতিবেশীরা তাঁকে স্থানীয় কল্লোলী স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান।কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা।
বৃদ্ধার মেয়ের ছেলে অর্থাৎ নাতির অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানার পুলিশ একটি অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা রুজু করে।তারপরই মৃতের বৌমাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের পর রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা সেখানে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



