জেলা

পুরুলিয়া জেলার রঘুনাথপুর উপ-সংশোধনাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

পুরুলিয়া জেলার রঘুনাথপুর উপ-সংশোধনাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা যুবকের।

শান্তনু দাস,পুরুলিয়া: পুরুলিয়া জেলার রঘুনাথপুর উপ- সংশোধনাগারে রবিবার গভীর রাত্রে দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক।পুলিশ সূত্রে,মৃত ওই যুবকের নাম শঙ্কর পাশোয়ান।তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার ভীমা গ্রামে।পুলিশ সূত্রে আরও জানা যায়,চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রঘুনাথপুর সংশোধনাগারে রাখা হয়েছিল।

সোমবার দিন এমন ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে রঘুনাথপুর থানার পুলিশ।এদিন মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে।যদিও উপ-সংশোধনাগারের ভিতর কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান,ইতিমধ্যেই ঘটনার জোরদার তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button