জেলা

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পালিত জাতীয় চিকিৎসক দিবস।

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পালিত জাতীয় চিকিৎসক দিবস।

শান্তনু দাস,পুরুলিয়া: ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে সামনে রেখে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া জেলার প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবার দিন পালিত হলো জাতীয় চিকিৎসক দিবস।তবে এবারের চিকিৎসক দিবস একটু আলাদা গুরুত্ব পেল।তার কারণ গত দেড় বছর ধরে করোনার বিরুদ্ধে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জীবনবাজি রেখে লড়াই।

পুরুলিয়া জেলার অন্যান্য থানা এলাকার সঙ্গে সঙ্গে আদ্রা থানার পুলিশের পক্ষ থেকেও চিকিৎসকদের সম্বর্ধনা ও কুর্নিশ জানিয়ে পালিত হলো দিনটি।এদিন আদ্রা থানার পুলিশ আধিকারিকেরা আদ্রা থানার অন্তর্গত কাঁটারাঙ্গুনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও আদ্রা রেলের হাসপাতলে গিয়ে সেখানে থাকা চিকিৎসকদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের সম্বর্ধনা জানান।পাশাপাশি করোনা যোদ্ধা হিসেবে হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানান।

Related Articles

Back to top button